হয় বলেই হতে হবে?

 

হয় বলেই হতে হবে?

কিছু হয় বা হয়ে আসছে বলেই সেটাই হওয়া উচিৎ? যেহেতু কোন জিনিষ এখন একটি নির্দিষ্ট ভাবে হয় তাই বলে কি সব সময় একই ভাবে হতে হবে? অন্য ভাবে বলা যায় যেহেতু কিছু একটা এখন ঘটছে না তাই বলে কি কখনো ঘটবে না? এই সমস্থ ধারনার উৎপত্তি কোথা থেকে হয়?

অনেকে বলবেন হয় থেকে হওয়া উচিতের উদ্ভব ঐতিহ্য থেকেআমাদের বাপ-দাদারা এভাবেই করেছেন বলে আমরাও একই ভাবে করব। অথবা এটা প্রচলিত নৈতিকতা থেকেও উদ্ভব হতে পারে।

আবার অনেক সময় প্রযুক্তিক সীমাবদ্ধতা থেকেও হয় থেকেই হতে হবের ধারণা আসতে পারে।

কিছু উদাহরণ দিয়ে উপরোক্ত ধারণাগুলিকে উপস্থাপন করা যেতে পারে:

১) মানুষের সমাজে খুনখারাপি আছে বলেই কি সমাজে খুনখারাপি থাকতেই হবে?

২) ধরা যাক কোন একটি দেশের আইনে গর্ভপাত বৈধ। এখন গর্ভপাত বৈধ বলেই কি সকলকে গর্ভপাত করাতে হবে? আইনে কোন কিছু করা গেলেই যে সেটাই সঠিক সেটা ভাবার কোন যুক্তি নেই।

৩) আফিম প্রাকৃতিক ভাবেই জন্মায় কাজেই আফিম খাওয়া আইনে বৈধ করা উচিৎ।

৪) পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী কিছু এলাকায় যুগ যুগ থেকে একটি ঐতিহ্য প্রচলিত আছে। কোন পরিবারের মেয়ে যদি পরিবারের সদস্যদের অমতে কাউকে বিয়ে করে তাহলে পরিবারের অন্য সদস্যদের তাকে হত্যা করার অধিকার প্রতিষ্ঠিত হয়। কাজেই প্রশ্ন হচ্ছে হয় বলেই হতে হবে?

৫) আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে গুরুজন বা বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হয়। আমি যদি কথাটাকে একটু ঘুরিয়ে বলি যে শুধু গুরুজন বা বয়োজ্যেষ্ঠদেরকেই সম্মান করতে হয়, অন্যদেরকে নয়। আমার প্রশ্ন, সব মানুষকেই কেন সম্মান করতে শেখানো হয় না। এটা কি এমন হতে পারে যে গুরুজনদের সম্মান করতে যেয়ে আমাদের অন্যদের সম্মান করতে অনীহা হয়? এখন এটা হয় বলেই কি এটাই হতে হবে?

৬) আমরা এখন মোবাইল ফোনের মাধ্যমে অনেক কাজ করি। মোবাইল ফোনে দিয়ে অর্থের আদান-প্রদান এখন একটি খুবই সাধারণ ঘটনা। এখন গণতন্ত্রের কথায় আসিএকটা সময় ছিল যখন ভোট দিতে একটি ভোট কেন্দ্রে শারীরিক উপস্থিতির গত্যন্তর ছিল না। কিন্তু এখন যখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন, কেন আমরা মোবাইল ফোনের মাধ্যমে ভোট প্রদান করতে পারব না? এর জন্য প্রযুক্তিগত কাঠামো তৈরি করা খুবই সহজ। কাজেই হয় বলেই হতে হবে এটা কখনই ঠিক নয়।  

আমরা যদি ধরেই নেই যে হয় বলেই হতেই হবে তাহলে সমাজে কখনো পরিবর্তন হবে না। কাজেই আমাদেরকে শিখতে হবে এবং চর্চা করতে হবে যে হয় মানেই হতে হবে এমন নয়। আমাদের হয় থেকে হতে হবার অভ্যাস বা প্রবণতা পরিত্যাগ করতে হবে। সব সময় অনুসন্ধান করতে হবে এখন যে ভাবে হয় তার থেকে আরও উন্নত উপায় কীভাবে হওয়ানো যায় তার উপায় বের করা।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরিবর্তন ও প্যারাড়াইম

আজিমপুরের দুর্দান্ত যোদ্ধারা, পঞ্চম পর্ব

আজিমপুরের দুর্দান্ত যোদ্ধারা, চতুর্থ পর্ব