ইতিহাস সবসময় সঠিক ভাবে লিপিবদ্ধ হয় না

 

ইতিহাস সবসময় সঠিক ভাবে লিপিবদ্ধ হয় না

ইতিহাস হচ্ছে বিগত ঘটনার বর্ণনা। ইতিহাস যে পূর্ববর্তী ঘটনার সঠিক বর্ণনা তা অবশ্য সবসময় ঠিক না। সাধারণত দেখা যায় যে পক্ষ জয়ী হয় (শুধু যুদ্ধে না, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, প্রযুক্তি, জ্ঞান, ইত্যাদি) তারাই তাদের স্বপক্ষে ইতিহাস রচনা করেন। কাজেই ইতিহাস অনেক ক্ষেত্রে মিথ্যাও হতে পারে। যাদের উপরে এই মিথ্যাচার করা হয়েছে তারা সেই ইতিহাস পছন্দ নাও করতে পারে এবং ইতিহাসের বর্ণনা সঠিক করার দাবি তুলতে পারে। ঔপনিবেশিক ব্রিটিশদের দ্বারা রচিত ভারতের ইতিহাস অনেক ক্ষেত্রেই পক্ষপাত দুষ্ট। কাজেই এই ইতিহাসকে আমরা যদি পছন্দ না করি তাহলে কি খুব অন্যায় হবে? আমরা নিশ্চয়ই চাইব আমাদের ইতিহাস যেন সঠিক ভাবে লিপিবদ্ধ হয়। অবশ্য একটি প্রবণতা লক্ষণীয় যতই সময় যেতে থাকে ততই ইতিহাস ক্রমশ তার সঠিক পথে ফিরে যায়। এর কারণ সম্ভবত ঘটনার কাছাকাছি ইতিহাসবিদরা ইতিহাস রচনার সময় তাদের গোষ্ঠি স্বার্থের ঊর্ধ্বে যেতে না পারার ফলে পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে। কিন্তু কালের বিবর্তনে যখন অনেক তথ্য, উপাত্ত, নথি, দলিল, বিবরণ, ইত্যাদির খোঁজ পাওয়া যায় এবং যখন ইতিহাসবিদরা ঘটনার থেকে অনেক দূরবর্তী হবার ফলে পক্ষপাতদুষ্টের কালিমা-মুক্ত হবার ফলে তাদের সংশোধিত ইতিহাস সাধারণত আসল ঘটনার অনেক কাছাকাছি চলে আসে। 

শুধু একটি উদাহরণ দেই। দানবীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী  উইনস্টন চার্চিলের সিদ্ধান্তের কারণে ১৯৪৩-১৯৪৬ সালে বাংলায় দুর্ভিক্ষের ফলে ৩৫ থেকে ৩৮ লক্ষ লোক মারা যায়। কাজেই চার্চিলকে হিটলারের সাথে তুলনা করা যায়। কিন্তু ব্রিটিশদের কাছে চার্চিল হচ্ছে একজন অতি উচ্চমানের সফল রাজনৈতিক। কাজেই ইতিহাসকে পছন্দ বা অপছন্দ করার কিছু নেই কথাটার সাথে একমত হতে পারলাম না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরিবর্তন ও প্যারাড়াইম

আজিমপুরের দুর্দান্ত যোদ্ধারা, পঞ্চম পর্ব

আজিমপুরের দুর্দান্ত যোদ্ধারা, চতুর্থ পর্ব