প্রিয়তমা আমার
প্রিয়তমা আমার লিপিরা যখন আমাদের পাশের বাসা ভাড়া নেয় , আমি তখন নবম শ্রেণিতে পড়ি। লিপি তখন খুব সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ শ্রেণিতে পড়ে। লিপিদের বাসাটা আমাদের বাসার মতো একতালা , সামনে একটি সুন্দর ঘাসে মোড়া লন। লিপিরা দুই বোন , লিপি আর ছবি ; লিপি , ছবি থেকে তিন বা চার বছরের ছোট. লিপির কোনো ভাই নেই। এভাবেই কয়েক বছর কেটে যায়। যতই দিন যেতে থাকে আমি লিপিকে ক্রমেই পছন্দ করতে শুরু করি , এই পছন্দ করাটা লিপি যখন নবম শ্রেণিতে তখন বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়। লিপির সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় যখন আমি লিপিদের বাসায় যেয়ে লিপিকে অঙ্ক শেখাতে শুরু করি। লিপি তখন নবম শ্রেণিতে পড়ে। লিপি ভাল ছাত্রী ছিল এবং সহজেই অঙ্ক বুঝতে পারত। লিপিকে অঙ্ক শেখানোর প্রয়োজন ছিল বলে আমার কিন্তু মনে হয় না। কিন্তু লিপি নিজেই স্বপ্রণোদিত হয়ে তার মাকে রাজি করিয়েছিল। আমিও লিপির আরেকটু কাছাকাছি যেতে পারে খুশীই ছিলাম। লিপি ও ছবি দুজনেরই আমাদের বাসায় অবাধ যাতায়াত ছিল। আমার বাবা ও মা ’ র কোনো মেয়ে ছিল না বলে দুজনেই তাদেরকে মেয়ের মতোই স্নেহ করতেন। লিপি ঘন ঘন আসতো , আমি বাসায় না থাকলেও আসতো , মার সাথে গল্প করত। দুই পরিবারের মাঝে ভাল ...